প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, ফার্মেসি মালিককে জরিমানা

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করার দায়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম আদালত পরিচালনা করেন।

বিচারক আজহারুল ইসলাম জানান, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পৌর শহরের  দু’টি ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে জনতা ফার্মেসিকে ২ হাজার  এবং একতা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রের কাছে সিগারেট বিক্রয় করায় একজন দোকানদারকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা জরিমানাও করা হয়।

তিনি আরও জানান,  জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওষুধের দোকানের দায়িত্ব হচ্ছে কোনো নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা, কিন্তু শহরের কয়েকটি ফার্মেসি তা না মেনে এন্টিবায়োটিক ওষুধ বিক্রি করছেন। সেই কারণে ফার্মেসি মালিকদের পরবর্তী সময়ের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা ঔষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোকসেদুল আমিন উপস্থিত ছিলেন।


প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, ফার্মেসি মালিককে জরিমানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles