খোকসায় তীব্র রোদে অতিষ্ঠ জনজীবন

0
99

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় তীব্র রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সকাল ৮ টার পর থাকে রোদের তীব্রতা বাড়তে থাকে যা দুপুর ১২ টার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছায়। গত কয়েকদিন ধরে মাঝারি তাপপ্রবাহে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। প্রকৃতির এমন আচরণে মানুষের প্রাণ বাঁচা বড় দায় হয়ে গেছে।

খোকসা পৌর এলাকার ভ্যান চালক রতন মোল্লা জানান, খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্যান চালাতে গত কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহের কারণে খুব কষ্ট হচ্ছে। তারপরও পেটের দায়ে আর দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচার আশায় ভ্যান চালাতে হচ্ছে।

অপরদিকে প্রচণ্ড তাপপ্রবাহে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। আবার কিছু মানুষ অনেকটাই কাজের চাপে বাড়ী থেকে বের হয়ে একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নিচ্ছে।

এছাড়াও ঘন্টা ব্যাপী বিদ্যুৎ এর দীর্ঘ লোডশেডিং থাকায় খোকসার মানুষ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিপাকে পড়ে ব্যবসায়ীরা। বিদ্যুৎ এর দীর্ঘ লোডশেডিং থাকায় বেচাকেনায় কিছুটা প্রভাব পরে কারণ গরমে দোকানে ক্রেতারা আসতে চাচ্ছে না। গরমের কারণে দোকানে এসে ক্রেতারা ফিরে যেতে থাকে।


খোকসায় তীব্র রোদে অতিষ্ঠ জনজীবন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here