পটুয়াখালীর দুমকিতে সাকিব গাজীর ফাঁসির দাবীতে গর্জে উঠেছে উপজেলাবাসি

0
62

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালী দুমকি উপজেলায় ৯ জুন ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় বোর্ড অফিস বাজারে মেইন সড়কে সাকিব গাজীর ফাসির দাবিতে মানববন্ধন করে আত্মীয়-স্বজন ও দুমকি উপজেলা সর্বস্তরের জনগণ।

পটুয়াখালীতে চাঁদা না দেয়াই বখাটের ছোড়া পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এদিকে তার মৃত্যুতে দুমকি উপজেলার মুরাদিয়ায় তার নিজ বাড়িতে চলছে শোকের মতম। এছাড়া জাহাঙ্গীর হত্যার বিচারে দাবিতে দুমকির বিভিন্ন স্তরের লোকজন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ জামাল ফকির গত ৬ জুন সাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা মোঃ শাহীন গাজীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় এসে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন সাকিব গাজী পরে চাঁদা না দেয়ায় তার গায়ে পেট্রোল নিক্ষেপ করেন। এসময় ম্যানেজার জাহাঙ্গীরের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তার গায়ে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করা হলে দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


পটুয়াখালীর দুমকিতে সাকিব গাজীর ফাঁসির দাবীতে গর্জে উঠেছে উপজেলাবাসি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here