
মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ১ নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া মোজাম বিনোদন পার্কে অশ্লীল কার্যক্রম পরিচালনার দায়ে পার্কের মালিক মোজাম্মেল হক মোজাম, পতিতা ও খদ্দেরসহ ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুর ২ টায় উপজেলার মোজাম বিনোদন পার্কে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবিরসহ ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান পরিচালনা করেন।
এ সময় পার্কের ভিতরে আবাসিকে অবৈধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই পতিতা ও দুই খদ্দেরসহ পার্কের মালিক মোজাম্মেল হক মোজামকে হেফাজতে নেয় ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান পার্কের মালিক মোজাম্মেল হক মোজামকে ৩ মাস ও অশ্লীল কার্যক্রমের দায়ে পতিতা ও খদ্দের কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্ত হলেন পার্কের মালিক মোজাম্মেল হক মোজাম, বগুড়া সদরের সুমা খাতুন (১৯), খাগড়াছড়ি মাটিডাঙ্গা এলাকার ময়না বেগম (২৩), দিনাজপুরের নবাবগঞ্জের সিদ্দিকুল ইসলাম (২৪) এবং গাইবান্ধার পলাশবাড়ী সামিউল ইসলাম (১৯)।
এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান জানান বিচার কার্যক্রম শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।













