
শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।বাউরভাগ গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মফিক উদ্দিনের অর্থায়নে এসব ক্যামেরা স্থাপন করা হয়। শুক্রবার বিকেলে ইউপি চেয়ারম্যান এর কার্যালয়ে এ ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করা হয়। সিসি টিভি ক্যামেরার কার্যক্রমের উদ্ভোধন করেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম,এ মান্নান।
তরুন সমাজকর্মী তাহমিদ আহমদের সঞ্চালনায় মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,এ মান্নান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদির, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এনাম হোসেন, লাউতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছাদিকুর রহমান খান, শিক্ষক আমিনুল ইসলাম, লাউতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর হোসেন, সমাজসেবী আব্দুল মতিন, সাবেক ইউ, পি সদস্য ফখর উদ্দিন, হাবিবুর রহমান সমাজসেবক ও সহ আরো অনেকে।
এসময় অতিথিরা বিশিষ্ঠ সমাজ সেবক যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মফিক উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি এলাকার সকল জনকল্যাণমূলক কাজে আর্থিক সহযোগিতা করে থাকেন।
উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করীম, সাংবাদিক সাহেদ আহমদ, আব্দুল গফুর, আমান উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।













