সাতক্ষীরা কালিগঞ্জে ২৪ বোতল ফেনসিডিল সহ আটক ২

0
236

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ মুর্শিদ আলম (৩২) ও মোঃ শফিকুল গাজী (৩৮) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা মাদক ব্যবসায়ীরা উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের কওছার আলী ও মৃত বাবর আলী গাজীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জুন) ভোর ৩ টার দিকে থানার উপ-পরিদর্শক সাঈমুন ঢালী সঙ্গীয় ফোর্স নিয়ে ধলবাড়িয়া ইউনিয়নের লিয়াকাত মোড় সংলগ্ন এলাকা থেকে তাদের কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান জানান, আরকৃত আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সাতক্ষীরা কালিগঞ্জে ২৪ বোতল ফেনসিডিল সহ আটক ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here