ড্রীম হোমস প্রযোজিত শীঘ্রই মুক্তি পাচ্ছে কুরবানির গান “ইব্রাহিমের ত্যাগের কথা”

0
307

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ড্রীম হোমস এর প্রযোজনায় খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে “ইব্রাহিমের ত্যাগের কথা গান”

গানটির কথা ও সুর দিয়েছেন মোঃ শফিক আদনান। কন্ঠ দিয়েছেন শিল্পী রহিত হাসান রাতুল, আফ্রিদী আজিজ, শাফিন, নাহিদ, আলম, ত্বহা, মানিক ও রায়হান।

ড্রীম হোমসের পরিচালক হাসনাইন আহমেদ জানান, তারা প্রতি বছর রমজান,ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে নতুন গান পরিবেশন করে থাকেন। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন সময় দেশাত্মবোধক নতুন নতুন গান পরিবেশন করেন ড্রীম হোমস শিল্পীগোষ্ঠী।

তারি ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে নতুন গান ইব্রাহিমের ত্যাগের কথা পরিবেশন করা হবে।

মু. নুরুদ্দীন এর পরিচালনায় গানটি অডিও, ভিডিও করা হয় ধানশালিক স্টুডিওতে। কৃতজ্ঞতায় হাসনাইন আহমাদ। পরিবেশনায় ড্রীম হোমস শিল্পীবৃন্দ

রিলিজ হওয়ার পর গানটি পাবেন Dream Homes Media..


ড্রীম হোমস প্রযোজিত শীঘ্রই মুক্তি পাচ্ছে কুরবানির গান “ইব্রাহিমের ত্যাগের কথা”

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here