কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

0
66

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আখতারুজ্জামান সুজন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ পৌরসভার বত্রিশ নতুন পল্লী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. মকবুল হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মোরগ মহাল এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ আখতারুজ্জামান সুজনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮- অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।


কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here