
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
ঈদকে উপলক্ষ করে নাইক্ষ্যংছড়ি উপজেলায় কাঁচা বাজারে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কাঁচা মরিচের দাম। এতে ক্রেতারা কাঁচা মরিচ ক্রয় করতে প্রচুর হিমসিম খাচ্ছে।
কয়েক দিন আগে নাইক্ষ্যংছড়ি কাঁচা বাজারে কাঁচা মরিচের কেজি প্রতি দাম ছিল ২৮০ টাকা।আজ শনিবার আজকের কাঁচা বাজারে কাঁচা মরিচের দাম ২৪০ টাকা বৃদ্ধি পেয়ে ৫২০ টাকা হওয়ায় ক্রেতারা কাঁচা মরিচ ক্রয় করতে পারছেনা।
ক্রেতাদের কাছে জিজ্ঞেসা বাদে ক্রেতারা জানান একজন দিনমজুরের দৈনিক বেতন ৫০০ টাকা। এই ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে কিছু পাওয়া যাচ্ছে না। এখন যে ভাবে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে তা একজন দিনমজুরের ক্রয় করার কোনো সামর্থ্য থেকে না। আর যদি এইভাবে কাঁচা বাজারের দাম বৃদ্ধি পেলে দিনমজুর ব্যক্তিরা সংসারের অভাব অনটন ঘটবে।
তাই দিনমজুর ব্যক্তিরা উপজেলা প্রশাসনের প্রতি আস্তে রেখে জনান কাঁচা বাজারে যাতে সঠিক মূল্য নির্ধারণ করে এবং সকল ক্রেতারা ক্রয় করার উপযোগী করে তুলেন তার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।













