আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, বাসে আগুন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আ.লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। বর্তমান সংসদ সদস্য  নূর মোহাম্মদ (এমপি) ও সাবেক এমপির বিরোধের জেরে বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেওয়াকে কেন্দ্র করে তাদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মরুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিজয় দিবসের ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জ টু নান্দাইলগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল শুরু হলেও যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে এই সংঘর্ষের জেরে দুপুরে মরুরা বাজার এলাকায় একটি যাত্রীবাহী অনন্যা পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধাঁ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থিত লোকজন ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থিত লোকজন পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করেন।

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, বাসে আগুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here