আশুলিয়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও শোভাযাত্রা

0
146

বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আশুলিয়ার থানা আওয়ামী লীগ।

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নবীনগর এলাকায় এ কর্মসূচী পালন করে তারা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ উন্নত বাংলাদেশ দেখুক এটা ওদের সহ্য হয় না। কারণ ওদের সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার জন্য। এজন্য ওরা নির্বাচন বর্জন করবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ বলেন, বিদেশিরা বিএনপির প্ররোচণায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে কথা বলছে, আমি তাদেরকে বলব, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবেন না। বিএনপিকে ‘রাজনৈতিক অপশক্তি’ আখ্যা দিয়ে তাদের রাজনীতি থেকে বিতাড়িত করা হবে বলেও জানান।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, বাংলাদেশে আসা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপি সমাবেশের ডাক দিয়েছে। আজকের এই সমাবেশ এমন একটা সময়ে হচ্ছে, যখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তখন বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও হকার্স লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।


আশুলিয়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও শোভাযাত্রা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here