রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন

0
219

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

রোটারী ক্লাব অব বিয়ানীবাজার উদ্যোগে ২৫ জুলাই মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ফেনগ্রাম -চন্দগ্রাম-বাগন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তিনটি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে।

প্রথম প্রজেক্টে বিদ্যালয় প্রাঙ্গণে স্টেইনলেস স্টিলের বেড়া সম্বলিত একটি চমৎকার ফুলের বাগান স্থাপন করে দেওয়া হয়। দ্বিতীয় প্রজেক্টে বিদ্যালয় প্রাঙ্গণে কিছু বনজ ও ফলজ গাছের চারা রোপন করে দেওয়া হয়। তৃতীয় প্রজেক্টে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বৃক্ষ রোপণ সচেতনতা বিষয়ে এক সেমিনার অনু্ষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ আবু ইসহাক আজাদের সভাপতিত্বে ও পিপি কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফরিদ আল মামুন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব লোকমান হাকিম।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলেমান আহমদ মাসুম,বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ,ফেনগ্রাম জনজল্যাণ সমিতির নেতৃবৃন্দ,ফেনগ্রাম জামে মসজিদ কমিটির দায়িত্বশীলগণ,আইপিপি রোটারিয়ান ফায়জুল ইসলাম,পিপি রোটারিয়ান ইমরান হোসেন,প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আবু বকর সিদ্দিক,রোটারিয়ান ডাঃআব্দুস সালাম মুক্তা,রোটারিয়ান কাওছার আহমদ,রোটারিয়ান সাব্বির আহমদ,রোটারিয়ান আবুল কালাম খোকন,রোটারিয়ান আব্দুল হামিদ,রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট জুম্মা জুন,রোটার‍্যক্ট ক্লাবের ক্লাব ট্রেইনার পিপি সালেক হোসেন,রোগটার‍্যক্টর শাহরিয়ার রহমান সহ আরো অনেকে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,রোটারী এমন একটি আন্তর্জাতিক সংঘটন যারা মানবিক পৃথিবী বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তিনি তাঁর ইউনিয়নে রোটারীকে আরও কাজ করার আহ্বান জানান ও এতে তাঁর সর্বাত্মক সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম তাঁর বক্তব্যে,বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। সেমিনার শেষে সকল শিক্ষার্থীদের একটি গাছের চারা উপহার দেওয়া হয়।


রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here