ভোলার তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযান, ৩০০ গ্রাম গাঁজা সহ আটক ০১

0
184

সাদির হোসেন রাহিম,বিশেষ প্রতিনিধি

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্ত্বাবধানে তজুমদ্দিন থানার চাঁদপুর ইউনিয়ন হতে ৩০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

তজুমদ্দিন থানার এসআই (নিঃ)/মোঃ রিসাত হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়া বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানাধীন ০৩নং চাঁদপুর ইউনিয়ন ০৯নং ওয়ার্ড দক্ষিণ কেয়ামূল্যা সংলগ্ন মেঘনা বাজার চৌরাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে মোঃ আব্দুর রহিম(২২),পিতা মোঃ জসিম হাওলাদার,মাতাঃ মোসাঃ কুলসুম বেগম,সাং দক্ষিণ কেয়ামুল্যাহ ০৯ নং ওয়ার্ড, থানা তজুমদ্দিন, জেলা ভোলাকে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা আসামী নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


ভোলার তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযান, ৩০০ গ্রাম গাঁজা সহ আটক ০১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here