কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির নতুন কমিটি

0
312

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা কর আইনজীবী সমিতি মিলনায়তনে সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মাহমুদুল ইসলাম জানু ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. সাইফুল হক মোল্লা দুলু মনোনীত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট মনসুর আলম বুলবুল, সহ-সাধারণ সম্পাদক পদে কর আইনজীবী মো. মাজহারুল হক (মাজহার মান্না), কোষাধ্যক্ষ পদে এডভোকেট মো. রাকিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মো. সেলিম উদ্দিন মনোনীত হয়েছেন। কার্যকরী সদস্য পদে এডভোকেট মো. আবুল কাসেম, কর আইনজীবী একেএম রফিকুল ইসলাম ভূঁইয়া, কর আইনজীবী মো. শফিকুল ইসলাম, কর আইনজীবী সালাহউদ্দিন আহামদ, এডভোকেট আ.স.ম. মকবুল কাঞ্চন, এডভোকেট মো. মাহমুদুল হাসান ও কর আইনজীবী রাজন কুমার দেবনাথ মনোনীত হয়েছেন।


কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির নতুন কমিটি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here