দেবহাটায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

0
138

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২ টায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার বিষয়ে ওই সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আবদুল লতিফ ও দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বাসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক, দেবহাটা ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।


দেবহাটায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here