ঘোড়াঘাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালিত

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে দিনটি উপলক্ষে ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার, ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদফতরের উদ্দ্যোগে ৬ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে শহীদ হন তিনি।


ঘোড়াঘাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles