দুমকীতে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

0
51

মোঃ জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

“সংগ্রাম – স্বাধীনতা, প্রেরনায় বঙ্গমাতা” এ প্রতিপাদ্যে দুমকীতে মূল অনুষ্ঠান অনলাইনে উপভোগ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী।

মঙ্গলবার (৮আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত উপজেলা অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। রেজোয়ানা হিমেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অফিসার ইনচার্জ দুমকী থানা, তারেক মোহাম্মদ আব্দুল হান্নান। মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


দুমকীতে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here