ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

0
69

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মিনি-ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম তিনমাথা মোড়ে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গণকপাড়া ও হঠাৎপাড়া গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও গ্রামের মহির মণ্ডলের ছেলে খালেদুল ইসলাম (৩২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার গ্রামীণ রাস্তা ঋষিঘাটের দিক থেকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উঠা মাত্রই দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি কে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি সাথে সাথেই দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় দূর্ঘটনা কবলীত ট্রাকটি আটক সহ চালক ও হেলপার আটক করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here