কুষ্টিয়ায় ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন ও ধর্মঘট

0
57

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার চতুর্থ দিনের মতো ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে কুষ্টিয়ার সরকারি ও বেসরকারি  মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে গত বুধবার থেকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেছে। সোমবার সকালে  ম্যাটসের শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন পোস্টার ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, স্বাস্থ্য খাতে আজও বাস্তবায়ন হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদান। বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে সারা দেশের সকল সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এযুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন,কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের দাবী জানান।

এ বিষয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন কুষ্টিয়ার সভাপতি ফরহাদ সৌরভ বলেন, আমরা ৪টি বিষয় নিয়ে আন্দোলন শুরু করেছি।  আজকে চতুর্থ দিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের দাবি আদায় না হলে আমরা আরো কঠোর আন্দোলনের ডাক দেব।


কুষ্টিয়ায় ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন ও ধর্মঘট

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here