রাতের তাপমাত্রা কমবে : বাড়বে শীত

0
102

জৈন্তাপুর প্রতিদিন ডেস্ক ::
সারাদেশে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে এবং বাড়তে পারে শীত । আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কক্সবাজারে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যস্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে । মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে । ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে ।


রাতের তাপমাত্রা কমবে : বাড়বে শীত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here