
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা স্যারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গতকাল ০৮.৩০ টার সময় ডুমুরিয়া থানাধীন থুকড়া গ্রামের জনৈক নজরুল শেখ এর বাড়ীর সামনে রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ আমিনুর মল্লিক (৩০), পিতা-লতিফ মল্লিক, সাং- থুকড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা’কে ধৃত করেন। ধৃত আসামীর হেফাজত হতে ১১ (এগার) বোতল মাদকদ্রব্য এ্যালকোহল উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই/ আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এজাহার দায়ের করেন।












