ডিজিটাল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন-ইফতারুল হাসান স্বপন।

মিলি সিকদার:

ভোলা জেলার ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান জননন্দিত নেতা গরিব-দুঃখী মেহনতী মানুষের অতি আপনজন সৎ ও নির্ভীক লড়াকু সৈনিক জনাব ইফতারুল হাসান স্বপন তার নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে ব্যস্ত সময় পার করছেন।এই সময় তিনি তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে জনগণের সাথে মতবিনিময়, পথসভা ও উঠান বৈঠক করেন।জনতার ঢল নেমে জনসমুদ্রে পরিণত হয় তার পথসভা ও উঠান বৈঠক।তিনি তার ভোটারদের উদ্দেশ্যে বিগত দিনের উন্নয়ন মূলক কর্মকান্ডের আলোচনা ও চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে দক্ষিণ দিঘলদী মানুষের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের আশ্বাস দিয়ে একটি ডিজিটাল দিগলদি ইউনিয়ন করার প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের জানান যদি আমাকে আবারো চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন তাহলে দিঘলদী ইউনিয়নের বিভিন্ন স্থানে আমি রাস্তাঘাট পুল-কালভার্ট সংস্কার ও নতুন নির্মাণসহ বিভিন্ন স্থানে মুজিব কেল্লা স্থাপন করব। বিগত দিনে আমি চেয়ারম্যান থাকাকালীন গরীব দুখী মেহনতী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এমনকি দেশের সংকটকালীন মুহূর্তে করোনাকালীন সময়ে আমি এলাকার জনগণকে ত্রাণ দিয়ে সাহায্য করেছি। আপনারা আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করলে এলাকা থেকে মাদক, সন্ত্রাস ইভটিজিং চোর ডাকাতি প্রতিরোধসহ এলাকায় বিভিন্ন প্রকার গন মানুষের জন্য আত্মকর্মসংস্থানমূলক কাজের সৃষ্টি করবো। এলাকায় মহিষ খামারিদের উন্নয়নের জন্য মহিষ প্রজনন কেন্দ্র স্থাপন করব। দিগলদি জনগণকে বিচারের জন্য থানার দ্বারে দ্বারে ঘুরতে হবে না, এলাকায় বিচার কার্য সম্পাদন করার ব্যবস্থা করব।তিনি আরো বলেন ৫ তারিখের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ তাই আপনারা ভোটের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আমাকে ভোটে বিজয়ী করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।


ডিজিটাল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন-ইফতারুল হাসান স্বপন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here