কুমিল্লায় যুবককে উল্টো করে ঝুলিয়ে পেটালেন ইউপি সদস্য

0
91

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় আবারও এক যুবককে ঝুলিয়ে পেটানোর অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার জেলার মেঘনার উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার ওই যুবক কুমিল্লার হোমনা উপজেলার চম্পকনগর এলাকার মো. কুদ্দুসের ছেলে মো. রাসেল (৩২)।

অভিযুক্ত ব্যক্তি বড়কান্দা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. আলম।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রশি দিয়ে হাতে পায়ে বেঁধে যুবককে ঝুলিয়ে পেটানো হচ্ছে। যুবককে পেটাচ্ছেন পাঞ্জাবি পরা ইউপি সদস্য মো. আলম। এ সময় ওই যুবক চিৎকার করছিলেন।

বড়কান্দা ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন রিপন বলেন, বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামে গত ২০ থেকে ২৫ দিন আগে ১৮টি টিউবওয়েল চুরি হয়েছে। এ ঘটনার পর থেকে মানুষ সচেতন হয়ে যায়। বুধবার রাতে বড়কান্দা গ্রামের মনির মির্জার বাড়িতে টিউবওয়েল চুরির সময় ওই যুবককে রাতে আটক করা হয়। সকালে উৎসুক জনতা তাকে আটক করে পিটুনি দেয়। এ সময় আমাদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আলম গিয়েও তাকে শাসন করে। আমি ভিডিওটি দেখেছি। তার আইন হাতে নেয়া উচিৎ হয়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ঘটনাটির পর পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সে পুলিশের হেফাজতে আছে। অভিযুক্ত ওই ইউপি সদস্যকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগে কুমিল্লার বরুড়ায় আরেক যুবককে এভাবে ঝুলিয়ে পেটান এক ইউপি সদস্য।


কুমিল্লায় যুবককে উল্টো করে ঝুলিয়ে পেটালেন ইউপি সদস্য

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here