নড়াইল পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মোঃ নাজমুল ইসলাম (৩২) ও মোঃ আরিফ শরিফ (২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ নাজমুল ইসলাম নোয়াগ্রামের মৃত নজরুল ইসলাম শেখ এর ছেলে এবং মোঃ আরিফ শরিফ একই গ্রামের মৃত ফায়েক শরীফ এর ছেলে। ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই(নি:) অমিত কুমার বিশ্বাস ও এএসআই(নি:) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।


নড়াইল পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles