ভূরুঙ্গামারীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কলে ৫৪ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি আটক।

0
54

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কলের মাধ্যমে এক মাদক কারবারিকে ৫৪ পুড়িয়া হেরোইন সহ আটক করেছে পুলিশের টিম। স্থানীয় সুত্রে জানা যায়,মো শামছুল হক নামের এক মাদক কারবারি বেশ কিছু হতে এলাকায় এই হিরোইন সেবন সহ বিক্রি করে আসছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে জাতীয় জরুরী সেবায় খবর পেয়ে,অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের হায়াত আলীর ছেলে শামছুল হক।

ডিউটি অফিসার অল্প নূর জানায়,বৃহস্পতিবার দুপুরে মাদক বিক্রি কালে স্থানীয় এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানায়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামছুল হককে ৫৪ পুড়িয়া হিরোইনসহ আটক করে থানায় নিয়ে আসা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এবং তাকে জেল হাজতের পাঠানো হয়েছে।


ভূরুঙ্গামারীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কলে ৫৪ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here