প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ক্ষুদে ডাক্তার কার্যক্রম

0
51

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ক্ষুদে ডাক্তার কার্যক্রম। চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এ কার্যক্রমের আওতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ক্ষুদে ডাক্তাররা সহপাঠীদের ওজন, উচ্চতা, দৃষ্টি ইত্যাদি পর্যবেক্ষণের সাথে শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা। সারাদেশে স্কুল পর্যায়ে শুরু করা এ কার্যক্রমে অংশ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত স্কুল গুলোও।

চলমান এ ক্ষুদে ডাক্তার কার্যক্রম পরিদর্শন করতে গতকাল ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহ সিটির বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের মাঝে স্বাস্থ্য সচেতনতার বার্তা, স্বাস্থ্য শিক্ষা নিয়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ।

এ সময় খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ ময়মনসিংহ সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ক্ষুদে ডাক্তার কার্যক্রম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here