
আব্দুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে তিন পরিবারের নগদ অর্থ সহ ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। রবিবার সন্ধ্যা ছয়টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সাইফুলের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে মূহুর্তের মধ্যে রাহিমা ও শহিদুল্লাহ ঘরে ছড়িয়ে পড়লে অগ্নিকান্ডের খবর পেয়ে স্হানীয় লোক ও পরবর্তীতে ফায়ার সার্ভিস এর লোকজন এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে। এ সময় কান্নাজড়িত কন্ঠে সাইফুল ইসলামের স্রী বিলকিস বলেন, আমার আর কিছুই রইল না, সব শেষ হয়ে গেল রে আল্লাহ, আমার নগদ চার লক্ষ টাকা, পাট, সেলাই মেশিন, ধান চাউল সহ সংসারের প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, এতে তার আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শহিদুল্লাহর স্রী রিতা বেগম বলেন, আমার ঘরের সব শেষ, আমার মোবাইলে দের লক্ষ টাকা সহ ঘরে কিছু টাকা ছিল এছাড়া ধান চাল ঘর সহ সংসারের প্রয়োজনীয় সব পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রাই ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত আব্দুর রাশিদ এর স্রী রাহিমা কে তার ক্ষয়ক্ষতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কিছুই বলতে পারবো না আমার সব শেষ, বিদেশ থেকে ছেলের পাঠানো টাকা, ফ্রীজসহ সংসারের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাই ৮লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার ষ্টেশন অফিসার দেলোয়ার জাহান বলেন, মোবাইলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।













