
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রী প্রশিক্ষণ সেন্টার, লালমোহন, ভোলার আয়োজনে, ইয়ুথ ভোলা-৩ এর সার্বিক সহযোগীতায় ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ইশরাক চৌধুরী নাওয়াল এর পরিকল্পনায় বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন কোর্স ও ডিজিটাল মার্কেটিং কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের হল রুমে ৫০জন প্রশিক্ষণার্থীর মাঝে এ সার্টিফিকেট বিতরণ করা হয়।
ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরুন্নবী চৌধুরী ইনিস্টিউটের অধ্যক্ষ নুরুল আমিন শাহজাহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদ তালুকদার, লালমোহন পৌর কাউন্সিলর মো. ইমাম হোসেন হাওলাদার, প্রধান প্রশিক্ষক মো. নজরুল ইসলাম শুভ রাজ, গ্রাফিক্স ডিজাইনার ইব্রাহিম সম্রাট প্রমূখ।













