
মোঃ আরিফুল ইসলাম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় পার্টির (কাজী জাফর) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫শে সেপ্টেম্বর) দুপুর ১২ টারদিকে দক্ষিণ রেলগেট সংলগ্ন কুষ্টিয়া- ২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন এর নিজ বাসভবনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আশরাফুল আলম চাঁদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া -২ আসনের সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এবং দলের মহাসচিব আহসান হাবিব লিংকন।
এ সময় আরো বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক কামরুল হাসান সহ অন্যান্য নেতা কর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হলে সরকারকে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করতে হবে। ২০১৪ ও ২০১৮ সালের মত আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচন দিলে তা রুখে দেয়া হবে।
আওয়ামীলীগ সরকার বাংলাদেশের জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং এই অবৈধ সরকারের পদ ত্যাগ চায়। তিনি বলেন আমাদের এক দফা,এক দাবী এই অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাই।
পরিশেষে বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির জন্যে দোয়া করা হয়।













