
নিজস্ব প্রতিনিধি লালমোহন ভোলা
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন তার নির্বাচনী এলাকায় মানুষের বাড়ীতে বাড়েীতে গিয়ে সুখ দু:খের খোঁজখবর নিচ্ছেন। সোমবার সকালে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বিভিন্ন মানুষের বাড়ী গিয়ে সকল শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় ও তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন। এরপর বালুরচর বাজারে আওয়ামীলীগের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে আলোচনা করেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা আছে বলেই শহর থেকে গ্রামাঞ্চলে সকল ধরনের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সামনের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার প্রতিক নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিম, ফরাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইশাকুর রহমান জাফর প্রমুখ।













