জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতদিন ব্যাপী পর্যটন মেলা শুভ উদ্ভোদন।

0
99

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

পর‌্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ” এ প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ৭ দিন ব্যাপি পর্যটন মেলা ও বীচ কার্নিভাল।

এ উপলক্ষে আজ সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়ে কলাতলী বাইপাস সড়ক প্রদক্ষিণ করে লাবণী পয়েন্টে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে লাবণী পয়েন্টে পর্যটন মেলা ও বীচ কার্নিভালের উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এতে সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরীসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।


জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতদিন ব্যাপী পর্যটন মেলা শুভ উদ্ভোদন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here