
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
আজ বুধবার নেত্রকোনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোনার আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত অংশীদারিত্ব মূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহেদ পারভেজ জেলা প্রশাসক নেত্রকোনা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ছিলেন জনাব দিলরুবা আহাম্মদ পরিচালক (উপসচিব) পরিষদ পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জনাব, মোঃ ফয়েজ আহমেদ পুলিশ সুপার নেত্রকোনা, উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল গফুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নেত্রকোনা, ডাঃ মোঃ খালিদ সাইফুল্লাহ মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস, নেত্রকোনা। অনুষ্ঠানের সভাপতি পালন করেন জনাব মোঃ আবু সাঈদ সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা।
জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, শব্দদূষণ খুবই ক্ষতিকর, অতিরিক্ত শব্দদূষণে মানুষের অনেক ক্ষতি হতে পারে, সেজন্য রাস্তায় বা লোক সমাগম যেখানে আছে সেখানে উচ্চ শব্দে কোন কিছু বাঝানো যাবে না। তিনি গাড়ীর চালক সহ সকলকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান।





