ভোলার লালমোহনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করলেন এমপি শাওন

এম আলাউদ্দিন জামাল,ব্যাবস্থাপনা সম্পাদক:

ভোলার লালমোহনে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দে আত্নহারা শিক্ষার্থীরা।

রবিবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বছরের প্রথমে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল শিক্ষার্থীদের মধ্যে সারাদেশে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া ছিল বর্তমান সরকারের চ্যালেঞ্জ।

জননেত্রী শেখ হাসিনার সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করছে।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকতারুজ্জামান মিলন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।


ভোলার লালমোহনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করলেন এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here