
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি:
২০২১সাল শেষ হয়েছে ইতিমধ্যেই। নতুন বছরে নতুন পথে হাটঁছে দেশের ক্রিকেট।
গত ক্যালেন্ডারে দলীয় পারফরম্যান্সের দিক থেকে খিব একটা বড় সফলতা দেখাতে পারেনি টাইগাররা বিশ্বকাপের মঞ্চে।
তবে ব্যক্তিগত পারফর্ম্যান্সে সাকিব-মুস্তাফিজরা ছিলেন বেশ এগিয়ে। গত বছরে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কিছু সিরিজে বল হাতে ভালো করলেও মুদ্রার উল্টো পিঠও ছিল বেশ কিছু ম্যাচে।
খরুচে বোলিংয়ের সাথে উইকেটের দেখা মেলেনি তার হাতে। গত টি-টুয়েন্টি বিশ্বকাপেও আশানুরূপ পারফর্ম্যান্স দেখা যায়নি এই পেসারের কাছ থেকে।
তবে বিশ্বকাপের বাইরে আইপিএল কিংবা ঘরের মাঠে বল হাতে দুর্দান্ত ছিলেন এই পেসার। যেখানে ২০২১ সালে টি-টুয়েন্টি ফরম্যাটে পেস বোলার হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তাকে জায়গা করে দিয়েছে একদম শীর্ষে।
২০২১সালে মুস্তাফিজুর রহমান টি-টুয়েন্টি ফরম্যাটে দখলে নিয়েছেন সর্বমোট ৫৯টি উইকেট। জাতীয় দলের হয়ে এই ৫৯টি উইকেটের মধ্যে মুস্তাফিজুর রহমানের নামের পাশে রয়েছে ২৮টি উইকেট।
৩১টি উইকেট কাটার মাস্টার নিয়েছেন ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেটে। টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেয়ার তালিকায় দ্বিতীয় পেসার হিসেবে রয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ।
আন্তর্জাতিক ফরম্যাটে কোন ম্যাচ না খেললেও ২০২১ সালে এই পেসার ফ্র্যাঞ্ঝাইজি ক্রিকেটে নিয়েছেন মুস্তাফিজ থেকে ৫টি অর্থাৎ ৫৪টি উইকেট।
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। ২০২১ সালে টি-টুয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত সময় পার করেছেন এই উঠচতি তারকা।
তার দখলে গিয়েছে সর্বমোট ৫২টি উইকেট। যেখানে ঘরোয়া ক্রিকেটে ৪৪টি এবং আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিয়েছেন ৮টি উইকেট।
৫১টি উইকেট নিয়ে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি। টি-টুয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩টি ও ঘরোয়া ক্রিকেটে নিয়েছেন ২৮টি উইকেট।
আরেক পাকিস্তানি পেসার হাসান আলী রয়েছেন পঞ্চম স্থানে। গত বছর ৪৯টি উইকেট
নেয়া এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ২৫টি ও ঘরোয়া টি-টুয়েন্টিতে নিয়েছেন ২৪টি উইকেট।













