
আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
গতকাল সোমবার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেল গেট এলাকা থেকে শুরু করে শাপলা চত্বরসহ কেন্দ্রীয় জামে মসজিদ পর্ষন্ত দুইশতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
ভেড়ামারা শহরের যানজট দূরীকরণে প্রধান এই সড়ক টি চার লেনে উন্নিত করণের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ’র এই উচ্ছেদ অভিযান এ ৩টি বুলডোজার দিয়ে পাকা, আধা পাকা স্থাপনা ভেঙে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্ষন্ত পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযা ন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামা তিনি জানান ভেড়ামারা শহরের দক্ষিণ রেল গেট এলাকা থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ পর্ষন্ত প্রায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত করে রেলওয়ে মালিকাধীন ভূমি হতে স্থাপনা ও দখলদার অপসারণ করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দোকানঘরের জন্য বরাদ্দকৃত লিজ বাতিল করে পৌরসভার অনুকূলে নতুন ভাবে লিজ দেয় এবং ব্যবসায়ীদের কে দখল ছেড়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। যার প্রেক্ষিতে দখলদাররা নিজ নিজ মালামাল সরিয়ে নেয় এবং রেলওয়ে কর্তৃপক্ষ ভেড়ামারা পৌরসভাকে তার লীজকৃত জায়গা বুঝিয়ে দেয়।
অপরপক্ষে দোকানমালিক ও ব্যবসায়ী মহল এতে অসন্তোষ ও অসহায়ত্য প্রকাশ করেছে।ব্যবসায়ীরা জানান দোকানপাট উচ্ছেদ করায় আমরা আজ রাস্তায় দাড়িঁয়েছি। সময় চাওয়ার পরও আমাদের কে সময় দেওয়া হয়নি বলে ও অভিযোগ করেন ব্যবসায়ীরা।
আরো কয়েকটা দিন সময় মুঞ্জর করলে ঋণগ্রস্ত ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা লোকসান হতো না বলেও তারা জানান। উক্ত উচ্ছেদ অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল,সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ ভেড়ামারা উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর।
ভেড়ামারা পৌরসভার মেয়র বলেন ৩ নং জিকে ব্রীজ থেকে হিসনা নদী ব্রীজ পর্যন্ত শহরের প্রধান এই সড়কটিতে যানজট দূরীকরণে চার লেনে উন্নিতকরণ জনগনের অনেকদিনের প্রানের দাবী ছিলো, সে লক্ষ্যে রেলওয়ে ভেড়ামারা পৌরসভা কে নতুন করে লিজ দিয়েছে।
তিনি আরোও বলেন এই সড়কটি চার লেনে উন্নিতকরণের পথে আর এক ধাপ এগিয়ে গেলো এখন সড়কটির কাজ বাস্তবায়নে আর কোন বাধা থাকবে না,ফলে দ্রুতই কাজটি শুরু হবে। উক্ত সড়ক টিতে চারলেন সহ, ডিভাইডার এবং সড়ক বাতি ডিজাইনে অন্তর্ভুক্ত থাকায় একটি সময়োপযোগী ও আধুনিক সড়ক তথা স্মার্ট ভেড়ামারাতে রুপান্তরিত হতে যাচ্ছে।
কুষ্টিয়া জেলার পুরনো ও ঐতিহ্যবাহী এই ভেড়ামারা পৌরসভা।কেন্দ্রীয় অনেক রাজনৈতিক নেতাদের জন্ম এই ভেড়ামারাতে তবুও দৃশ্যমান বা উল্লেখযোগ্য আধুনিকায়ন হয়নি ফলে নতুন করে আধুনিকতার ছোয়া পেতে যাচ্ছে ভেড়ামারার জনগণ।





