তেতুলিয়া পিকআপ এর ধাক্কায় দুই শিশু আহত

0
78

মো: শাহান শাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

আজ সোমবার দুপুর ১২ টার সময় পঞ্চগড়, তেতুলিয়া উপজেলা বুড়াবুড়ি বাজার সংলগ্ন পিকআপ এর ধাক্কা মোছা: মিম (০৬) ও মোছা: রিতু আক্তার (০৭) নামে দুই শিশু গুরুতরভাবে আহত হয়। গুরুতরভাবে আহত হওয়ার কারণে ওখানকার স্থানীয়রা তাদের দ্রুত পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে যান।

জানা যায় বুড়াবুড়ি ৬নং ওয়ার্ড মন্ডলপাড়া পারা গ্রামের মো: মোতালেবের মেয়ে মোছা: মিম ঐ গ্রামেরই মো: রুহুল মোমিনের মেয়ে মোছা: রিতু আক্তার। তারা বলেন দুপুরে স্কুল থেকে ফেরার পথে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে রাস্তা পার হওয়ার সময়। বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। ধাক্কা লাগাই মোছা:মিম গুরুতরভাবে মাথায় আঘাত পাই ও মোছা: রিতু আক্তার গুরুতরভাবে পায়ে আঘাত পাই।

মাঝিপাড়া হতে ভজনপুর যাওয়ার সময় কাচা চা পাতা বাহি একটি বেপরোয়া গতিতে আসা পিকআপ (ঠাকুরগাঁo- ন ১১,০০৯) দুই শিশু কে ধাক্কা দেয়। স্থানীয়রা দুর্ঘটনা দেখতে পেয়ে পিকআপ আটক করেন। ও আহত দুই শিশুকে দ্রুত পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে যায়। ড্রাইভার পলাতক বলে জানা যায়।

এ বিষয়ে রাস্তা চলাচল সাভাবিক রাখার জন্য তেতুলিয়া হাইওয়ে থানার এসআই মো: ফারুক ঘটনা স্থানে দ্রুত ছুটে যান ।


তেতুলিয়া পিকআপ এর ধাক্কায় দুই শিশু আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here