আজ বিজয়া দশমী, দেবী দুর্গা ফিরবেন কৈলাসে

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আজ মঙ্গলবার বিসর্জনের দিন সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও বিসর্জন। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।

সোমবার মহানবমীতে মন্দির, মণ্ডপে যেন মিলেমিশে গেছে আনন্দ-বেদনা। দেবীর বন্দনায় ছিল ভিন্ন এক আবহ। পূজার উদ্‌যাপন আর দেবীকে বিদায়ের সুর বেজেছে ভক্তের হৃদয়ে। সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। ভক্তদের হৃদয়ে মগ্নতা আনতেই যেন এল দুপুরের হঠাৎ বৃষ্টি। খোকসা উপজেলার মণ্ডপগুলোতে বিকেলের আগপর্যন্ত নবমীর উৎসব ছিল শান্তলয়ের।

বিজয়া দশমীতে পূজামণ্ডপে ভিড় করছেন পূজার্থীরা। দশ উপাচারে দেবীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জন শেষে মাতৃচরণে দেওয়া হবে পুষ্পাঞ্জলি। পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করানো, বিবাহিত নারীরা মায়ের চরণে সিঁদুর দেওয়ার পর একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেবেন পূজা শেষে।

সন্ধ্যায় হবে প্রতিমা বিসর্জন। দেবী দুর্গা ফিরবেন কৈলাসে।


আজ বিজয়া দশমী, দেবী দুর্গা ফিরবেন কৈলাসে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles