বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি খালেদ হাসান ও সম্পাদক সজীব

0
652

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে অনুপ্রাণিত নিবন্ধিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ জেলা কমিটি গত ২৬ অক্টোবর ২০২৩ ইং ঘোষিত হয়। ময়মনসিংহ বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংবাদিক শামীম তালুকদারের নেতৃত্বে ও প্রস্তাবনায় সাংবাদিক খালেদ হাসান কে সভাপতি ও সাংবাদিক সজীব রাজ বিপিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক কমিটি ঘোষণা করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

উক্ত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানায় ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত বাংলাদেশ প্রেস ক্লাব জেলা, উপজেলার সাংবাদিকবৃন্দ। গুরুত্বপূর্ণ বিভাগীয় জেলার দায়িত্ব দেওয়ায়, নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার ও কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এর প্রতি কৃতজ্ঞতা জানাই।

ময়মনসিংহ ইউনিটের এই সাংবাদিক সংগঠনকে আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে উক্ত কমিটির সকল নেতৃবৃন্দ বদ্ধপরিকর। নতুন কমিটির সকলের একতার মাধ্যমে এই কমিটি সত্য সুন্দরের পথে থাকবে সবসময়।


বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি খালেদ হাসান ও সম্পাদক সজীব

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here