উখিয়ায় বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব “প্রবারণা পূর্ণিমা” পালিত

0
97

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে উখিয়ায়। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ জাতির জন্য একটি বড় উৎসব, এই প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ জাতিরা পালন করে মূলত গৌতম বৌদ্ধকে স্মরণ করার জন্য এবং বৌদ্ধ জাতিকে রক্ষা করার জন্য তারই সুবাদে উখিয়া উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে পালিত হয়েছে প্রবারণা পূর্ণিমা।

২৮ অক্টোবর রোজ শনিবার পালিত হয়েছে শুভ প্রবারণা পূর্ণিমা। উখিয়ায় প্রায় প্রতিটি বৌদ্ধ বিহারে এই ধর্মীয় উৎসবটি পালন করেছে বৌদ্ধ জাতিরা, প্রবারণা পূর্ণিমার উপলক্ষে অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছিল এবং তারই সুবাদে ফানুস তৈরি করা শুরু করেছিলেন প্রবারণা পূর্ণিমার জন্য।

ফানুস গুলো সন্ধ্যা বেলায় ধর্মীয় গানবাজনা করে এবং বাজনাযন্ত্রের মাধ্যমে ফানুস উত্তোলন করেছে। এছাড়া বিহারকে নানান রাইটিং এর মাধ্যমে সাজানো হয়েছে। বৌদ্ধ জাতিরা প্রবারণা পূর্ণিমা শ্রদ্ধার সাথে পালন করে এবং জগতের সকল প্রাণী দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য কামনা করেন এছাড়া সবার মঙ্গলের জন্যও কামনা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে খোঁজখবর নেন এবং সবার সাথে ফানুস উত্তোলন করেন।


উখিয়ায় বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব “প্রবারণা পূর্ণিমা” পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here