গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় সংবাদকর্মী আহত, জরুরী বিভাগে নেই চিকিৎসক

আব্দুল কাদির সিলেট জেলা প্রতিনিধি:

গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় সংবাদকর্মী রিয়াজুল ইসলাম আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে পাওয়া যায়নি ইএমওকে। নার্সের সহযোগিতায় তাকে ভর্তি দেয়া হয়। দুর্ঘটনাটি ঘটে ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় গোয়াইন সেতুর পূর্ব পারে গোয়াইন- সারি রাস্তায়। তার দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংবাদিক আব্দুল মালিক, গোয়াইনঘাট দর্পণ পত্রিকার সম্পাদক তানজিল হোসেন সহ মিডিয়া কর্মী ও স্বজনরা ছোটে আসেন হাসপাতালে। সবাই একজন রেজিঃ চিকিৎসক দেখাতে চান, কিন্তু ওয়ার্ডে কিংবা জরুরী বিভাগে কোন চিকিৎসক পাওয়া যায়নি। কর্তব্যরত নার্স বলেন, রাতে ডাক্তার আসলে দেখবেন। এ সময় জরুরী বিভাগের মোবাইল ফোনে (ফোন নং০১৭৩০৩২৪৭৫৫) ওয়ার্ডের দায়িত্বে থাকা ডাঃ শ্রাবন্তী ভৌমিকে ফোন দিলে দীর্ঘ সময় ফোন ব্যস্থ ছিল।প্রায় ২৫ মিনিট পর কল ব্যাক করে জানান “আসছি”। কিন্তু ডাঃ ডরমিটরি থেকে তিনি বের হলেও আবার ফেরিওয়ালার নিকট কেনা কাটায় ব্যস্থ থাকেন। পরে এসে রোগী দেখে ব্যবস্থাপত্রে আরও ঔষধ লিখেন। রোগীদের প্রতি এমন উদাসীনতায় সাধারণ মানুষ হতবাক হয়েছেন। হাসপতালে আগত রোগী ও এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা হাসপাতাল কর্তৃপক্ষ মানব সেবায় উদাসীনতার প্রতিকারে আন্তরিক হবেন।


গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় সংবাদকর্মী আহত, জরুরী বিভাগে নেই চিকিৎসক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here