নতুন ইউএনও’র সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

আব্দুল কাদির সিলেট জেলা প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎতে মিলিত হন উপজেলার সাংবাদিক বৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দে, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শের তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মাসুক রানা, সদস্য মীর আল মুমিন, কবির হোসেন, সোহরাব আহমদ, কবির আহমদ।

এ সময় ইউএনও লুসিকান্ত হাজং বলেন, কোম্পানীগঞ্জ একটি ঐতিহ্যবাহী ও পর্যটন সমৃদ্ধ উপজেলা। এই উপজেলা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, ভূমি ও বালুদস্যু প্রতিরোধ সহ সকল ধরনের অপরাধ বন্ধে কাজ করবেন। এতে উপজেলার সাংবাদিক, রাজনৈতিক, সমাজিক ও সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।


নতুন ইউএনও’র সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here