নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

0
89

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্য, অবৈধ হরতাল, পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলায় শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোজ রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাজারে এসে শেষ করা হয়। মিছিল শেষে শান্তি সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মহোদয়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা সদস্য জনাব তসলিম ইকবাল চৌধুরী।

শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

উক্ত শান্তি সমাবেশে সভাপতিত্বের বক্তব্যে জনাব অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মহোদয় বলেন আমরা শান্তি ও শান্তি পূর্ণ নির্বাচন চাই। যে ভাবে পুলিশ, সাংবাদিককে বিএনপির সন্ত্রাস অবৈধ হরতালের মাধ্যমে হত্যা করা হয়েছে সেটার সঠিক বিচার চাই। সভাপতিত্বের বক্তব্যের মাধ্যমে শেষ হল আজকের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল।


নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here