
শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাট আদিতমারি থানার বিশেষ অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ সোহেল রানা (২৫) কে গ্রেপ্তার করেছেন আদিতমারি থানার পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সকালের দিকে ভেলাবাড়ী বাজরস্থ ফজলার রাইস মিলের উত্তর পার্শ্বে পাকা রাস্তায় পাশে তাকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে উক্ত আসামীদের সাথে থাকা সাউন্ড বক্সের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত সর্ব মোট ০৩ তিন কেজি ৫০০ পাঁচশত গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা, যার সর্ব মোট মূল্য অনুমান ৩৫,০০০/- (পয়ঁত্রিশ হাজার) টাকাসহ উদ্ধার পূর্বক উক্ত আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-২৩, তাং- ৩০/১০/২০২৩ খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। উদ্ধারকারী অফিসার এসআই মোঃ সালেহুর রহমান আকন্দ, এএসআই/তপন কুমার, সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।
আদিতমারি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোরতমো অভিযান অব্যহত রয়েছে।













