দুমকীতে কমিউনিটি পুলিশিংডে-২০২৩ পালিত

0
56

মোঃ জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

“পুলিশ -জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” এ প্রতিপাদ্যে দুমকী থানার আয়োজনে কমিউনিটি পুলিশিংডে-২০২৩ উপলক্ষে র‍্যালী , কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় দুমকী থানার মূল ফটক থেকে এক বর্নাঢ্য র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে এসে কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার, বাউফল-দুমকী সার্কেল মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা ও লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন আকন প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গনমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


দুমকীতে কমিউনিটি পুলিশিংডে-২০২৩ পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here