মাদারীপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেফতার

কাজী কামরুল আলম,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর শহরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা
বৃহস্পতিবার বিকেলে নগরীর বাদামতলা এলাকার যাত্রাবাড়ী মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশে দেওয়া ব্যক্তির নাম গৌতম সাহা, পেশায় নৈশ প্রহরী।
শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌতম সাহা ও এক কলা বিক্রেতা তাদের পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী মাঠের পাশে থাকেন। সুমি মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে নগরীর বিসিক এলাকা থেকে গৌতমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মেয়েটির বাবা বলেন, আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম। আমার স্ত্রী রান্নায় ব্যস্ত ছিল। এই সুযোগে গৌতম একাই আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আমি গৌতমের বিচার চাই।


মাদারীপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here