
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
গত রাত ১২.৩০ ঘটিকায় সময়ে নাইক্ষ্যংছড়ি ০১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেজি স্কুলের সামনে ৬টি দোকানে আগুন লেগে ৩টি মিনি টমটম সহ পুড়ে ছাই হয়ে যায়।
এইসময় স্থানীয় লোকেরা দোকানে আগুন জ্বলতে দেখে বিভিন্ন কৌশল অবলম্বন করে আগুন নিভানোর কাজ চালায়। দোকানে আগুন লাগানোর খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা থেকে এস আই সৌরভ বড়ুয়ার নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্যের একটি টিম সহ স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। এবং সাথে সাথে রামু ফায়ার সার্ভিসের স্টেশনে ফোন দেন। সেখান থেকে ফায়ার সার্ভিসের টিম আসতে একটু দীর্ঘ সময় হওয়ায় দোকান পুড়ে ছাই হয়ে যায়। তার পরেও যতটুকু পেরেছেন ফায়ার সার্ভিসের টিমরা এসে আগুন জ্বালানো বন্ধ করেন।
এইসময় আগুন জ্বালানোর কথা স্থানীয় লোকজন ও দোকান মালিকদের কাছে জানতে চাইলে ওনারা জানান আগুন জ্বালানোর একই মার্কেটে একটি ছোট রুমকে ব্যাটারি চালিত মিনি টমটম চার্জ গেরেজ করেন। এই চার্জ গেরেজে বিদ্যুৎতের শর্ট লেগে দোকানে আগুন লাগছে বলে মন্তব্য করেন।
এবং আরো জানান এই ০৬ টি দোকানে আগুন লেগে ০৩ টি মিনি টমটম সহ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
মিনি টমটম মালিকদের কাছে জানতে চাইলে মিনি টমটম মালিকরা জানান স্থানীয় মাহাজন ও বিভিন্ন ব্যংক থেকে লোন নিয়ে এই ব্যাটারি চালিত মিনি টমটম ক্রয় করেন। এবং মিনি টমটম চালিয়ে বিভিন্ন কাছ থেকে নেওয়া লোন পরিশোধ করেন এবং উনারাও পরিবার চালান। এখন এইদের এই লোন ও কিস্তিতে কেনা গাড়ি পুড়ে ছাই হওয়ায় গাড়ির মালিকরা এখন হতভাগা।
এইদিকে রাতে ১২.৩০ ঘটিকায় ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মো: আব্দুল মান্নান।