দোয়া চাইলেন মালদ্বীপ প্রবাসীদের প্রিয়মুখ ‘হাদিউল ইসলাম’

0
70

মো. ওমর ফারুক খোন্দকার,মালদ্বীপ প্রতিনিধি

বাংলাদেশি মালিকানাধীন ফোর এল ইন্টারন্যাশনাল এর কর্ণধার হাদিউল ইসলাম নিজের সুস্থতার জন্য দেশ এবং প্রবাসে সকলের কাছে দোয়া ছেয়েচেন।

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখে সবসময় সবার আগে যে মানুষটিকে পাওয়া যায় তিনি হলেন সর্বজন পরিচিতমুখ কিশোরগঞ্জের কৃতিসন্তান হাদিউল ইসলাম। দীর্ঘ ১৭ বছর ধরে মানবসেবায় নিজের সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রবাসীদের কাছে হয়ে উঠেছেন ‘হাদিউল ভাই’। মালদ্বীপের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ত থেকে প্রবাসীদের দাবি দাবাসহ সবসময় তাদের পাশে থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন এই প্রবাসী ‘হাদিউল ভাই’।

প্রবাসী বাংলাদেশিদের এই অকৃত্রিম বন্ধু সম্প্রতি মালদ্বীপে রোড এক্সিডেন্ট করে দীর্ঘদিন যাবত বাংলাদেশের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশ ও প্রবাসের সকলের কাছে তার আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন তিনি ও তার পরিবার এবং বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা।

মুঠোফোনে ‘হাদিউল ভাই’ জানান, সকলের কাছে দোয়া চাই-যেনো দ্রুত সুস্থত হয়ে আপনাদের ‘হাদিউল ভাই’ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি।


দোয়া চাইলেন মালদ্বীপ প্রবাসীদের প্রিয়মুখ ‘হাদিউল ইসলাম’

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here