নাইক্ষংছড়ির ঘুমধুমে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান পরিদর্শন করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শান।

0
176

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শান।

বুধবার (৮নভেম্বর) সকালে রাষ্ট্রদুত ও তার সফরসঙ্গীরা রেডিয়েন্টের হাতে গড়া প্রতিষ্ঠানের আম, জাম ও রাবার বাগান, মুরগি, গরু, ছাগল ও মৎস্য খামারসহ বিভিন্ন জাতের ফলজ ও বনজ বাগান ঘুরে দেখে সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

এ সময় রেডিয়েন্ট গার্ডেনের কো-অর্ডিনেটর মশহুর উর রহমান লিটন কোম্পানির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে অভিবাদন জানিয়ে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী তুর্কি সংস্থা টিকার ভাইস প্রেসিডেন্ট ইমচ নাজে ইউরোলমাজ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান,তুর্কি দিয়ানত ফাউন্ডেশনের এডুকেশন অ্যান্ড কালচারাল সার্ভিস ম্যানেজার এচান সেজান খিলিচ ও রেডিয়েন্ট গার্ডেনের সংশ্লিষ্টরা। রাষ্ট্রদূত সকালে রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে যাবার পথে রেডিয়েন্ট গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নিজেই বাগানের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।


নাইক্ষংছড়ির ঘুমধুমে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান পরিদর্শন করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here