ভোলার তজুমদ্দিনে তথ্য অধিকার আইন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্হা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এম,এইচ আরিফ ভূইয়া,তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ব্যবস্হাপনায় তথ্য অধিকার আইন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্হা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব রওশন আরা বেগম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, যুগ্ন সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনাব আবুল বায়েছ মিয়া,উপ-সচিব শায়লা ইয়াছমিন প্রমূখ।

জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন সহ ৪০জন বিশিষ্ট নাগরিক কর্মশালায় অংশগ্রহণ করেন।


ভোলার তজুমদ্দিনে তথ্য অধিকার আইন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্হা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here