তফসিল ঘোষণার পরপরই রাজশাহী জেলা আওয়ামী লীগের সভা ও শান্তি মিছিল

0
246

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর জেলা আওয়ামী লীগের আলোচনা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা-এর নির্দেশনায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আলীউজ্জামান মন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে বানেশ্বর বাজারে আনান্দ মিছিল ও আলোচনা সভায় হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা,  আনান্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট আদ্বুস সামাদ, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক ও সদস্য রবিউল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সদস্য আনারুল হক পিন্টু, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, ভালুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বানেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম তাজেল, সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মানজুর, ১নং ওয়ার্ড আওয়ামি লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনজুর রহমান, সাধারণ সম্পাদক রাজিবুল হক রাজিব সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের শান্তি মিছিল বের হয়ে বানেশ্বর বাজারের রাজশাহী-ঢাক প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বানেশ্বর ট্রাফিক মোড়ে শেষ হয়।


তফসিল ঘোষণার পরপরই রাজশাহী জেলা আওয়ামী লীগের সভা ও শান্তি মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here